কোটি কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ চার বছর পর ফিরে এসেছে কোরিয়ান জনপ্রিয় পপ স্টার বিটিএস। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে ফিরে এসেছে দলের ৭ জন তারকা- আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা।
২০২২ সালের ডিসেম্বর জিন এবং বাকি সদস্যরা ২০২২ এর শেষ থেকে ২০২৩ সালের শুরুর দিকে সামরিক প্রশিক্ষণে যোগ দান করেন। গেল বছর ২০২৫ সালের জুনে তারা ফিরে এসে বছরের শেষের দিকেই নতুন একটি অ্যালবামের রেকর্ড করেন। জানা যায়, ২০২৬ সালের ২০ মার্চ প্রকাশিত হবে তাদের নতুন অ্যালবাম। পূর্ণাঙ্গ অ্যালবামে বিটিএসের সাত সদস্যকে পাওয়া যাবে।
২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের মাঝামাঝি এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানিয়েছে, অ্যালবামে নিজেদের শেকড়কে তুলে ধরেছে বিটিএস। পাশাপাশি হৃদয়ের আকুলতা ও ভালোবাসায় সুর বুনেছেন শিল্পীরা। ‘আরিরাং’ একটি বিখ্যাত লোকগান এবং সংস্কৃতির প্রতীক। ‘আরি’ মানে সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন বা প্রিয়তমা থেকেই অ্যালবামের নাম আরিরাং রেখেছে ব্যান্ডটি। কোরিয়ায় এই‘আরিরাং’ গানটি প্রায় একশত বছর ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিটিএসের আরিরাং অ্যালবামে মোট ১৪টি গান থাকবে বলে জানিয়েছেন ‘বিগ হিট মিউজিক’।