টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব–শুভশ্রী দীর্ঘ প্রায় ১১ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন পর্দায়—এই খবর প্রকাশ্যে আসতেই তুঙ্গে দর্শক উন্মাদনা। এখনও মুক্তি পেতে বাকি প্রায় ১০ মাস, তার আগেই সিনেমার একাধিক শো হাউসফুল হয়ে যাওয়ায় চমকে গেছেন প্রযোজক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরমহল। দীর্ঘ বিরতির পর এই জুটির কামব্যাক ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় সিনেমা সংক্রান্ত পোস্টার ও ঘোষণার পর থেকেই শুরু হয় জোর আলোচনা।
সোমবার (১৯ জানুয়ারি) প্রথমবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে লাইভে আসেন দেব–শুভশ্রী। শুরু থেকেই জানানো হয়েছিল—এই লাইভে থাকছে বড় চমক। আর শেষ পর্যন্ত কথা রাখেন তারকা জুটি। শুভশ্রী জানান, দর্শকদের জন্য এমন চমক থাকছে যা আগে কখনও হয়নি।
টলিউডে ইতিহাসে এই প্রথম, কোনো ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বিক্রি শুরু হলো মুক্তির ১০ মাস আগে। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়— টলিপাড়ার এই আইকনিক জুটির কামব্যাক ছবি নিয়ে দর্শকদের মধ্যে যে প্রবল উত্তেজনা ছিল, তা বাস্তবে রূপ নিল টিকিট উইন্ডোতে।
এরপর লাইভের শেষ মুহূর্তে দেব ঘোষণা করেন—ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও (প্রাথমিকভাবে পরিচিত ‘দেশু-৭’ নামে)
লাইভ শেষ হতেই দুপুর ৩টায় খুলে যায় অনলাইন বুকিং। মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে বিক্রি হয়ে যায় ২০০০ আসন। কয়েক মিনিটেই প্রথম শো হাউসফুল।