৩৭ বছর বয়সেই গগনচুম্বী জনপ্রিয়তা বর্তমান ভারতীয় পপ এবং বলিউড সংগীত জগতের অন্যতম পরিচিত কণ্ঠস্বর হলেন নেহা কক্কর। একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি এক বিশাল ভক্তকুল তৈরি করেছেন। প্লেব্যাক গান থেকে শুরু করে রিয়ালিটি শো-এর বিচারক—মূলধারার বিনোদন জগতে তিনি এক অপরিহার্য নাম। ৩৭ বছর বয়সে পদার্পণ করা নেহার এই দীর্ঘ পথচলা ক্লান্তিহীন পরিশ্রম, জনসমক্ষে নিরন্তর কাটাছেঁড়া এবং অসাধারণ সাফল্যের এক প্রতিচ্ছবি।
সম্প্রীতি নেহা কক্কর আবারও এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কখনো আলটপকা মন্তব্য, কখনোবা সোশ্যাল মিডিয়ায় উদ্ভট কাণ্ডকীর্তির জন্য সর্বদা আলোচনার শীর্ষে থাকা নেহা এবার একটি চমকপ্রদ সিদ্ধান্তের ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নিচ্ছেন। এই মুহূর্তে আর কোনো চাপ নিতে চান না। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন। ঠিক কত দিন বিরতিতে থাকবেন, তা জানাননি, তবে সমর্থন জানানো ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
কিছুদিন আগেই মুক্তি পায় নেহা ও তাঁর ভাই টনি কক্করের গান ‘ললিপপ’। সেই গান ও গানের দৃশ্যায়নের জন্য কটাক্ষের মুখে পড়েন নেহা।গানটিকে অশালীন ও অভব্য বলেও দাবি করেন অনেকে।