বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় ফিরছেন তাহসান

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সিজন-২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং এক্সসাইটিং।

তাহসান খানের সঞ্চালনায় এবং ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের সিজনে থাকবে আগের চেয়ে আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করবে।

শো-টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে।

অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ।প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আগামী ১৯শে জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯ টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে এনটিভিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com