ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। বেশকিছুদিন যাবত তিনি ভুগছেন টনসিল ও গলার সংক্রামণে। এমনকি কথা বলতেও হচ্ছে তার সমস্যা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফারিয়া তার প্রকাশিত পোস্টে লিখেছেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’
অভিনেত্রী বলেন, ৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।
বর্তমানে কোনো ফোনকল রিসিভ করতে পারছেন না বলে জানান ফারিয়া। তিনি বলেন, ‘আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।