বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাত ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে অব্যাহতির এই আদেশ দেন।

মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য আজ (১২ জানুয়ারি) দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি নিয়ে তাঁদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।

মামলাটির বাদী আমিরুল ইসলাম। তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি করেছিলেন।

এদিকে শুনানিতে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বাদী, যৌক্তিক কোনো বক্তব্যও আদালতে উপস্থাপন করতে পারেননি। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। মামলার দায় থেকে তারা দু’জনই এখন মুক্ত’ বলেও জানান আইনজীবী তুহিন হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com