রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ফের সংঘর্ষ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে, ৫ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৬ Time View

শান্তি আলোচনার মাঝেই ফের নতুন করে সংঘর্ষে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান। এ সংঘর্ষে ৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

রোববার (২৫ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে আসা ২৫ সশস্ত্র যোদ্ধাকেও তারা হত্যা করেছে।

গত শুক্রবার ও শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী দুর্গম কুর্রাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তান ও আফগানিস্তান সংঘর্ষ হয়। পাক সেনার দাবি, সীমান্ত অতিক্রম করে চেষ্টা করছিল জঙ্গিরা। সেই সময় হামলা ও পাল্টা হামলায় পাঁচ পাক সেনার নিহত হয়। পাশাপাশি বহু জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি পাকিস্তানের।

অন্যদিকে, আফগানিস্তানের তালেবান সরকার নতুন এ সংঘর্ষ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা বারবার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করার পাল্টা অভিযোগ তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com