মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে কাঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) রুবায়া কোলটান খনি ধসে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম রয়টার্সের তথ্য অনুসারে, কাঙ্গো প্রদেশের বিদ্রোহীদের নিযুক্ত গর্ভনরের মুখ পাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা এ তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্স প্রতিবেদনের তথ্য অনুসারে, গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধা পর্যন্ত মৃত্যের সংখ্যা আসলে ঠিক কত তা চিহ্নিত করা না গেলেও তখন পর্যন্ত নিহতের নিশ্চিত সংখ্যা অন্তত ২২৭ জন বলে জানিয়েছেন প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা। নিহতের মধ্যে খনি শ্রমিক বাদেও শিশু ও বাজারে কাজ করা নারী ও রয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় অনেক মানুষকেই উদ্ধার করা হয়েছে এবং তাদরর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রায় বিশ্বের বিভিন্ন স্থানে ১৫% কোলটান সরবরাহ করা হয় রুবায়া খনি থেকেই। এ খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
স্থানীয় বাসিন্দারা রুবায়ার কোলটান জানান, খনিতে শ্রমিকরা কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করে। ২০২৪ সাল থেকে সে দেশটির এএফি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠির নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখিত, গত বুধবার (২৮ জানুয়ারী) এই ধসের ঘটনা ঘটে। কঙ্গোতে এই মৌসুমে বর্ষাকাল চলছে। এই বর্ষায় বৃষ্টি পড়ার কারণে মাটি নরম হয়ে যাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।