ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু প্রদেশ। আঁতকে উঠেছে প্রদেশের মানুষ।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস (GFZ) এর প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (২রা ফেব্রুয়ারি) ভোর ৫ঃ ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
জম্মু-কাশ্মীর ভারতীয় উপমহাদেশের উত্তর অংশে অবস্থিত। ভূমিকম্পের সময় বেশির ভাগ মানুষই ছিল ঘুমে। কম্পন অনুভুত হতেই ভয়ে সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এর তথ্য অনুসারে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের বুদগাম জেলা। মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল এর উৎপত্তিস্থল বা এপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী শ্রীনগর। এই সমস্ত অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছিল।
এছাড়াও নিকটবর্তী সময়ে মৃদু মৃদু ভূমিকম্প হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও। ভুমিকম্পের ফলে কোন মানুষ বা যানমালের খয়ক্ষতি হয়েছে বলে এমন কোন তথ্য এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প ভোর ৩ঃ৩১ মিনিটে অনুভূত হয়েছে বলে জানা যায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সুত্রে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬। এর এপিসেন্টার ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পেও কোন খয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।