রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কালে আটক ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৮১ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ শহরের অদূরে হাটলক্ষীগঞ্জ এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হয় ৩ টি চোরাই মোটরসাইকেল। 

গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকার জমজম টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার মামলা দায়ের শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ডিবি। 

আটককৃতরা হলেন- হাটলক্ষীগঞ্জ এলাকার রমিজউদ্দিন মাদবরের পুত্র মো. সোহেল (৪২), মৃত জালাল উদ্দিনের পুত্র মোহাম্মদ আক্তার (৩৬), নারায়নগঞ্জের বন্দর এলাকার নাজির সরদারের পুত্র রাসেল ইসলাম (৪০) এবং নারায়নগঞ্জের বন্দর এলাকার আব্দুর রহমানের পুত্র তৌফিক আহমেদ (২৩)। 

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মো. ফখরুদ্দীন ভূঞা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’ 

ডিবি সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি সোহেল দীর্ঘদিন যাবৎ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। ডিবির কাছে গোপন সংবাদ ছিলো- বুধবার কিছু চোরাই মোটরসাইকেল হাটলক্ষীগঞ্জ এলাকায় আসবে। সেই খবরে অভিযান চালালে তারা ধরা পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com