গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মাসুদ। শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
স্মরণসভায় বক্তারা মুশফিকুর রহমান রিচার্ডের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত নিষ্ঠা এবং গলাচিপা প্রেসক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিক সমাজে তার অবদান ও ব্যক্তিত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান, রাকিবুল হাসান রুসেল, সঞ্জীব কুমার সাহা, সাইমুন রহমান এলিট, মো. রিয়াদ হোসাইন, মো. নাসির উদ্দিন, আবু হেনা সোয়েব আশীষ, সোহাগ রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এ সময় গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনতাসীর মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব হাসান মাহবুব। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াবদা কলনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।