রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

২০ জন আটক বাংলাদেশিকে ফিরিয়ে দিলেন মিয়ানমার

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। দেশটি দাবি করেন, তারা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল রোববার (১৩ এপ্রিল) মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানান।

দূতাবাস জানায়, অসাধু দালালরা এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। পথিমধ্যে মিয়ানমারের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তারা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস আজকে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।

এদিকে, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন ২০ জন বাংলাদেশি তরুণের হস্তান্তরের সময় বন্দরে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com