বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮ Time View

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ-ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর আহ্বান প্রত্যাখ্যান করেছে জাপান।

সোমবার (১৬ মার্চ) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা দিতে জাপানের নৌবাহিনীর কোনো জাহাজ পাঠানোর বিষয়ে এখনো টোকিও কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে, শুক্রবার (১৩ মার্চ) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী খুব দ্রুতই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর ওপর নজরদারি শুরু করবে।

এদিকে রোববার (১৫ মার্চ) ট্রাম্প তার পরিকল্পিত এই উদ্যোগে জাপানসহ কয়েকটি মিত্র দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিনি চান আহ্বান জানানো দেশগুলো এগিয়ে এসে নিজেদের স্বার্থ রক্ষা করুক। কারণ হরমুজ প্রণালী থেকে এসব দেশই তাদের জ্বালানি সরবরাহ পায়।

এই আহ্বান জানানো দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেন।

ট্রাম্পের এই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, হরমুজ প্রণালীতে নিরাপত্তা জাহাজ পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি জাপান। পাশাপাশি আইনি কাঠামোর মধ্যে থেকে জাপান স্বাধীনভাবে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়েও পর্যালোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com