বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ভুয়া তথ্য ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে চলমান সংঘাত নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। রোববার (১৫ মার্চ) দেশটির রাজধানী আবুধাবিসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। ১৫ মার্চ আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে ভুয়া তথ্য এবং কৃত্রিমভাবে তৈরি ভিডিও কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারি চালিয়ে তাদের শনাক্ত করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি, উসকানিমূলক আচরণ এবং দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তৈরি করা ভুয়া তথ্য ও কৃত্রিম কনটেন্টের বিস্তার রোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কঠোর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও আপলোড করতেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমিরাত সরকার মনে করে এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক স্থিতিশীলতাই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com