রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সুস্থভাবে রোজা রাখতে প্রবীণদের করণীয়

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৭ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

রোজায় প্রবীণদের জন্য স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে দেখা দেয় নানা রোগব্যাধি। তাই এ সময় প্রবীণদের শরীরে চাই বাড়তি যত্ন। সুস্থভাবে রোজা পালনে প্রবীণদের কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

প্রবীণরা যেহেতু দীর্ঘ মেয়াদে বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, তাই রোজার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজার সময় ওষুধের ডোজ ঠিক করে রোজা রাখতে হবে। প্রবীণরা রোজার সময় বেশি পানিশূন্যতায় ভোগেন। যার ফলে মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা এ ছাড়া অনেক সময় কিডনির জটিলতাও দেখা দিতে পারে। তাই ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে। ইফতার ও সেহরির খাদ্যতালিকায় সালাদ, শাকসবজি, ফল থাকা উচিত। এগুলো ভিটামিন, মিনারেল ও আঁশের চাহিদা পূরণ করে।

এসব বিষয় মেনে রোজা রাখতে পারলে প্রবীণরা রোজার সময়টায় অনেকটা সুস্থ থাকতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com