বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

পল্টন থানা পুলিশ ৫০ চুরি হওয়া মুঠোফোন মালিকের কাছে হস্তান্তর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬ Time View
গত ফেব্রুয়ারি মাসে রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তথ্য-প্রযুক্তির সহায়তায় জিডির ভিত্তিতে পরিচালিত অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা।

মঙ্গলবার (৩ মার্চ)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ নিশ্চিত করেন ।

উপ-পুলিশ বলেন, বিভিন্ন কারনে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের করা সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে পল্টন মডেল থানা পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেন।

হারিয়ে যাওয়া মুঠোফোন দ্রুততম সময়ে উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করায় তারা আনন্দিত এবং মুঠোফোন মালিকরা ডিএমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, ২ মার্চ পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধারকৃত মুঠোফোন গুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ২০২৫ সালে পল্টন মডেল থানা পুলিশ হারিয়ে যাওয়া প্রায় ৭০০টির বেশি মুঠোফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com