রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বই মেলায় শোবিজ অঙ্গনের তারকাদের বইয়ের ছড়াছড়ি

বিনোদন ডেস্ক, তরণী২৪ টিভিঃ
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

প্রতি বছরের ন্যায় এবছরও আজ (১লা ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। আর মেলায় বই প্রকাশের জন্যও প্রস্তুতি নিচ্ছেন অনেক তারকারাও। বরাবরের মতই তারকাদের বইয়ের প্রতি পাঠকদের আলাদা আগ্রহ থাকে। তাই এবারও লেখক তালিকায় রয়েছে অভিনয় শিল্পী, গায়ক, গীতিকবিসহ অন্যান্য কিংবদন্তি তারকা।

এবারের বই মেলায় থাকছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাপ্রবাহ নিয়ে লেখা ‘ফাহমিদা নবীর ডায়েরি’, সুবর্ণ প্রকাশিত বরেণ্য অভিনেতা ও নাট্যকার আবুল হায়াতের আত্নজীবনী নিয়ে লেখা “রবি পথ”, অভিনেতা ডা. এজাজুল ইসলামের হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা “হুমায়ূন স্যারের চোখে জল” ও “হুমায়ূন স্যারের শুটিং”, অভিনেতা ফারুক আহমেদের “আমার না বলা কথা” ও “হাউ মৌ খাও”, কণ্ঠশিল্পী লুতফর হাসানের “টাইপ সি”, এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ারের “সুর ছাড়া কবিতারা”সহ আরও অন্যান্য তারকাদের বই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com