ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, ট্যাংকারটিতে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইরানের সংবাদমাধ্যম খবর ফৌরি জানিয়েছে, হামলার পর ট্যাংকারে থাকা কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্রগুলোর একটি। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ট্যাংকারে হামলার ঘটনায় ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।