শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকেও নজর সরকারের: শামা ওবায়েদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি চাহিদা পূরণে সম্ভাব্য বিভিন্ন উৎস নিয়ে সরকার কাজ করছে। প্রয়োজন অনুযায়ী আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে।

এ সময় দেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনার পরিকল্পনার কথাও জানান তিনি। তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও এগিয়ে নিতে কাজ চলছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের নানা অত্যাচার-অনাচারের পর বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরেছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী এবারই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com