শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

বাধা এলে ৬ দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

গ্যাস-বিদ্যুৎ সংকট, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ শুরু করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে লংমার্চ। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এই কর্মসূচি সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন।

তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর পাঁয়তারা, চাঁদাবাজি, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এই লংমার্চ। সরকার কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে বলেও সতর্ক করেন তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সমালোচনা করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com