রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

আট বছর পর পর্দায় প্রীতি, নজর কাড়ল ‘হামিদা’ লুক

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। এতে প্রীতির বিপরীতে অভিনয় করছেন সানী দেওল।

সম্প্রতি সিনেমাটির লুক টেস্টের সময় তোলা একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন প্রীতি। ছবিতে সাধারণ ফুলের পাড়ের শাড়ি, মাথায় আঁচল, খোলা ঢেউ খেলানো চুল ও হাতে সোনালি চুড়িতে তাকে দেখা গেছে সাদামাটা অথচ মায়াবী রূপে। ছবিটি প্রকাশের পর তার ‘হামিদা’ চরিত্রের লুক নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ছবিটি প্রকাশ করে প্রীতি লিখেছেন, ‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির প্রাক্কালে তিনি সেই জায়গায় ফিরে যেতে চেয়েছিলেন, যেখান থেকে সবকিছুর শুরু। তার ভাষ্য, লুক টেস্টের সময়ই তিনি হামিদার প্রথম ঝলক দেখেছিলেন এবং চরিত্রটির অনুভূতি উপলব্ধি করেছিলেন।

নিজের চরিত্র হামিদা সম্পর্কে বলতে গিয়ে প্রীতি সুফি কবি রুমির একটি বিখ্যাত উক্তিও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘চারপাশের সবকিছু যদি অন্ধকার মনে হয়, তবে আবার তাকাও। তুমি নিজেই হয়তো আলো।’

‘বাটওয়ারা ১৯৪৭’-এর গল্প আবর্তিত হয়েছে ১৯৪৭ সালের দেশভাগ এবং পাঞ্জাব বিভক্তির অস্থির সময়কে কেন্দ্র করে। রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি সেই সময় সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া নানা মানবিক ঘটনা ও আবেগও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

প্রীতি জিনতা ও সানী দেওল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা আজমি, কানিকা কাপুর, করণ দেওল, আলি ফজল, খুশি হাজারে ও অভিমন্যু সিং। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন আমির খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com