রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

রানির মুকুটে এবার ডক্টরেট

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

তিন দশকের অভিনয়জীবনে একের পর এক সাফল্য অর্জন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। এবার অভিনয় ও সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ অনুষ্ঠানে রানির হাতে সম্মানসূচক ডক্টরেটের সনদ তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন রানি। তিনি জানান, এই স্বীকৃতি শুধু তার একার জন্য নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের জন্যও বড় সম্মানের।

অনুষ্ঠানে নিজের দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অভিনীত নারীকেন্দ্রিক বিভিন্ন চরিত্রের কথাও তুলে ধরেন রানি। ভিন্ন দেশ ও সংস্কৃতির দর্শকদের কাছে এসব চরিত্রের গ্রহণযোগ্যতাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

প্রায় তিন দশকের অভিনয়জীবনে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন রানি। প্রতিটি চরিত্রেই নিজের অভিনয়দক্ষতার নতুন দিক তুলে ধরেছেন তিনি।

শুধু অভিনয় নয়, নারী ও শিশুদের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও কাজ করেছেন এই অভিনেত্রী। অভিনয় ও সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা রানির দীর্ঘ ক্যারিয়ারে যোগ করল নতুন এক মাইলফলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com