বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সাদিয়া আয়মানের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসময় বিনোদন অঙ্গনে তাদের প্রেমের গুঞ্জন ছিল বেশ চর্চিত। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। এবার এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক, প্রেম ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা খায়রুল বাসার।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে খায়রুল বাসার জানান, সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক কয়েক বছর আগেই ভেঙে গেছে।

অভিনেতার ভাষ্য, “ওর (সাদিয়া আয়মান) সঙ্গে প্রেম ছিল। তখন চাইতাম এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিতে। তবে ভালো কিছু ভালো রাখা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।”

একসময় পর্দায় নিয়মিত একসঙ্গে দেখা গেলেও দীর্ঘদিন ধরে এই জুটিকে আর একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না। এর কারণ জানতে চাইলে খায়রুল বাসার বলেন, দুজনের জন্যই একসঙ্গে কাজ না করাটা ভালো বলে মনে হয়েছে।

তিনি বলেন, “আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করাই ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের একসঙ্গে দেখতে চায়, কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে, আমরা ওই জায়গাটি রাখিনি।”

খায়রুল বাসার আরও জানান, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের সম্মতিতেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি পেশাগত কাজে যেন প্রভাব না ফেলে, সে কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেতা।

উল্লেখ্য, ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো জনপ্রিয় নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। পর্দায় তাদের রসায়ন দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com