বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, সাড়ে ২৫ লাখ নকল সিগারেট জব্দ

শামীম হাসান খান, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট ও ২ হাজার ১০০ কেজি তামাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি গরুর ফার্মে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল সিগারেট, সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।

তবে অভিযানের সময় কারখানার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফার্মের মালিক হাবিব মাস্টার জানান, তিনি শাকিল ও লিওন নামের দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় ফার্মটি দিয়েছিলেন। এর আগেও গত ৯ মে র‌্যাব ও কাস্টমসের যৌথ অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পরে আদালতের মাধ্যমে সেটি পুনরায় চালু করা হয় বলে দাবি করেন তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জব্দ করা মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com