ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও প্রাণবন্ত উপস্থিতির কারণেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি থাইল্যান্ডের ফুকেট থেকে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে প্রাণখোলা হাসিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, “আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটিও যেন হাসছিল। যার কারণে সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।”
ছবিগুলোর পেছনের একটি মজার ঘটনাও ভক্তদের জানিয়েছেন সাদিয়া। ছবি তোলার ঠিক আগে চকলেট খেয়েছিলেন তিনি। তবে ছবি তোলার সময়ও যে চকলেটের দাগ ঠোঁটের চারপাশে রয়ে গেছে, তা খেয়াল করেননি অভিনেত্রী।
সাদিয়া লিখেছেন, “আমি চকলেট খেয়েছিলাম, যা এখনও আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছে ফেলতে ভুলে গিয়েছিলাম। তবে যাই হোক, ব্যাপার না।”
নিজের এই স্বাভাবিক ও মিষ্টি লুকটিও বেশ পছন্দ হয়েছে সাদিয়ার। তাই ছবিগুলো প্রকাশ না করে থাকতে পারেননি বলে জানান তিনি। তার হাসিমাখা ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
জানা গেছে, থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে সড়ক ভ্রমণের সময় এসব সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। মনোরম প্রাকৃতিক পরিবেশ ও শান্ত আবহের মাঝে সেই ভ্রমণ দারুণ উপভোগ করেছেন অভিনেত্রী। ছবিগুলোতেও ধরা পড়েছে তার সেই আনন্দেরই ঝলক।