সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

অভিনয়ের পর গানের মঞ্চেও বাজিমাত অপূর্বর

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়ার পর এবার গায়ক হিসেবেও মঞ্চ মাতালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে তার প্রথম একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’।

নিউইয়র্কের মঞ্চে গান পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করেন অপূর্ব। তার গায়কী ও পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। এই আয়োজনকে নিজের ক্যারিয়ারের নতুন একটি অধ্যায় হিসেবে দেখছেন অভিনেতা।

অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অপূর্ব। ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘এনওয়াইসি, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটি যেন একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। সেই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের সবার অফুরন্ত উদ্দীপনা ও ভালোবাসা অনুভব করার প্রতিটি মুহূর্ত আমি চিরকাল আগলে রাখব।’

নিজের প্রথম একক শো সফল করার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানান অপূর্ব। তিনি বলেন, যারা কনসার্টে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল ও স্মরণীয় করে তুলেছেন, তাদের সবার প্রতি তার গভীর কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com