সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘ পাঁচ বছর পর আবারও সিনেমার গানে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন। সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।

কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের পুত্র আগুন। নব্বই দশকে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় তার। প্রথম সিনেমার গানেই শ্রোতাদের নজর কাড়েন তিনি। এরপর সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পান এই শিল্পী।

তবে গত এক থেকে দেড় দশকে গানে নিয়মিত ছিলেন না আগুন। ২০২১ সালে ‘শত্রু’ সিনেমায় গান করার পর আর সিনেমার গানে পাওয়া যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর এবার নতুন গান নিয়ে ফিরলেন তিনি।

‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। আগুনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।

সিনেমার গানে আগুনের প্রত্যাবর্তনে তার ভক্ত-শ্রোতাদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পর আগুন গেয়েছেন ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’ ও ‘আমার আছে জল’সহ আরও অনেক সিনেমায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com