সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দশ বছর পর একসঙ্গে মুরাদ নূর ও মুহিন খান

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘ ১০ বছর পর আবারও একসঙ্গে গান গাইছেন সুরকার ও সংগীতশিল্পী মুরাদ নূর এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খান। ‘চল একদিন পাখি হই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেবেন এই দুই শিল্পী।

কবি ও চিকিৎসক ডা. রুখসানা পারভীন সুরমার লেখা গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মেলো-রক ধাঁচের গানটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

মুরাদ নূর জানান, ১০ বছর আগে তার সুরে একটি মিক্সড অ্যালবামে গান করেছিলেন মুহিন খান। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি। দীর্ঘ বিরতির পর বন্ধুর সঙ্গে আবারও গান করতে পেরে উচ্ছ্বসিত তিনি।

মুহিন খান বলেন, চিকিৎসা পেশার ব্যস্ততার মধ্যেও রুখসানা পারভীন সুরমার কাব্যিক ও ব্যতিক্রমী শব্দচয়ন তাকে মুগ্ধ করেছে। মুরাদ নূরের প্রশংসা করে তিনি বলেন, মেলো-রক ধাঁচের গানটি তার বন্ধু ভালোভাবেই তৈরি করেছেন। নিজের গায়কির মাধ্যমে গানের কথা ও ভাব শ্রোতাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

রুখসানা পারভীন সুরমার লেখা আগের গানগুলো শ্রোতাদের প্রশংসা পেয়েছে। নতুন গানটি নিয়েও আশাবাদী এই গীতিকার। তবে পেশাগত ব্যস্ততার কারণে বর্তমানে নিয়মিত লেখালেখি করতে পারছেন না বলেও জানান তিনি।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই ‘চল একদিন পাখি হই’ গানটি নূর ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com