সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

মাঠের বাইরে বল, সড়কে একের পর এক গাড়ির সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ম্যাচে অদ্ভুত এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মাঠ থেকে ছুটে যাওয়া একটি বল সড়কে চলন্ত গাড়ির সামনে পড়ার পর সেটি থামাতে গিয়ে পরপর তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

শনিবার (৮ আগস্ট) পার্ক এএনসিএপি স্টেডিয়ামে উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর ম্যাচ চলছিল। খেলার ২৪ মিনিটে নিজেদের সীমানা থেকে বল বিপদমুক্ত করতে জোরালো শট নেন মন্টেভিডিওর এক ডিফেন্ডার। তবে বলটি মাঠের সীমানা পেরিয়ে পাশের ব্যস্ত সড়কে গিয়ে পড়ে।

এ সময় বন্দরমুখী সড়ক দিয়ে চলছিল একটি গাড়ি। হঠাৎ সামনে বল চলে আসায় চালক গাড়িটি থামিয়ে দেন। পেছনে থাকা গাড়িগুলোর চালকেরা আকস্মিকভাবে থামার সুযোগ না পাওয়ায় একের পর এক সংঘর্ষ ঘটে। এতে মোট তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

ম্যাচটি সম্প্রচারকারী টেলিভিশন ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনাটি গুরুতর না হওয়ায় কোনো চালক বা যাত্রী আহত হননি। তবে সংঘর্ষের কারণে সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com