সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

যানজটে আদালতে পৌঁছাতে পারেননি পরীমণি, জেরা ৩০ নভেম্বর

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। এ কারণে রোববার (৯ আগস্ট) তার জেরা হয়নি। আগামী ৩০ নভেম্বর জেরার জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

এদিন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাত হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরার জন্য দিন ধার্য ছিল।

সকাল ১১টার দিকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে জানান, পরীমণি আদালতে আসবেন। তাকে দুপুর ১২টার দিকে জেরার জন্য রাখা হলে তিনি আদালতে উপস্থিত হতে পারবেন।

পরে আদালত দুপুর ১২টায় পরীমণিকে জেরার জন্য সময় নির্ধারণ করেন। দুই দফায় তাকে জেরার জন্য ডাকা হলেও নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে পারেননি তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, যানজটের কারণে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে পারেননি পরীমণি। এ কারণে এদিন তার জেরা হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সাভার থানায় মামলা করেন পরীমণি। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়।

পরে ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২০২৪ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে কিছুটা ইতস্তত করেন তিনি। পরে ওই বছরের ২২ সেপ্টেম্বর মামলায় পরীমণির জবানবন্দি গ্রহণ শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com