সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবার এ সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় এবং গৃহহীন ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও পরিবারের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও যেন অর্থনৈতিকভাবে ভূমিকা রাখতে পারেন, এ উদ্যোগের মূল লক্ষ্য সেটিই।

এ সময় কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। বাঁশখালীর লবণ চাষিরাও এ কার্ডের আওতায় আসবেন বলে জানান তিনি। পাশাপাশি মাতারবাড়ী থেকে মিরসরাই পর্যন্ত শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, শিল্প-কারখানা স্থাপন ও বিনিয়োগ বাড়াতে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। চট্টগ্রামের বিভিন্ন মেগাপ্রকল্প কাজে লাগিয়ে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি করা হবে।

অনুষ্ঠানে বাঁশখালী হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন তিনি। একই সঙ্গে আগামী ১০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা সংসদে উপস্থাপনের কথা জানান।

জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে কর্মক্ষম জনশক্তিতে পরিণত করে মানুষের নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করতে চায় সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com