ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি মূর্তি’। নিউকুয়েন শহরে স্থাপিত এই ভাস্কর্যটি স্থানীয় শিল্পী আলদো বেরোইসার নকশায় তৈরি করা হয়েছে।
নির্মাতাদের দাবি, এই মূর্তির উচ্চতা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ভারতের ২১ মিটার উচ্চতার আগের মেসি ভাস্কর্যকে অতিক্রম করে এটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু মেসি মূর্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। তার সেই অসাধারণ পারফরম্যান্স ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা মেসির নামে নির্মিত এই মূর্তিটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানের এক অনন্য স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।