শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

‘হোম অফিস’ ফুটবলার নেইমার—মন্তব্য ব্রাজিল প্রেসিডেন্টের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২ Time View

চলমান বিশ্বকাপে নেইমার জুনিয়র–কে নিয়ে রসিকতা করেছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি মন্তব্য করেন, নেইমার যেন বিশ্বের প্রথম “হোম অফিস” করা জাতীয় দলের খেলোয়াড়।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, গত শুক্রবার বেলো হরিজোন্তেতে একটি সরকারি অনুষ্ঠানে ক্যানসার চিকিৎসায় বিনিয়োগ সংক্রান্ত আলোচনার সময় লুলা এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে এক শিশুর সঙ্গে আলাপের সময় তিনি জানতে চান, বর্তমানে ব্রাজিল দলে সেরা খেলোয়াড় কে। শিশুটি জবাবে নেইমারের নাম বললে লুলা হাস্যরস করে বলেন, নেইমার এখনো মাঠে না নেমেই “হোম অফিস” করছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জাতীয় দল গঠন করা লাগতে পারে এবং তখন “পেলের এগারোজন” দিয়ে দল বানানো হতে পারে।

কাফে আঘাতের কারণে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে আছেন নেইমার। চলমান আসরে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচসহ একাধিক ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি।

লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com