রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিশ্বকাপে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭ Time View

নিজের ষষ্ঠ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হ্যাটট্রিকসহ দারুণ পারফরম্যান্সের পর নতুন এক ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। এবার অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে একাধিক রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।

আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-এ। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান হয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড গড়বেন মেসি।

শুধু গোল নয়, জয়সংখ্যাতেও ক্লোসার পাশে অবস্থান করছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৬তম জয়। আর একটি জয় পেলেই তিনি টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হিসেবে এককভাবে শীর্ষে উঠে যাবেন।

এছাড়া দূরপাল্লার গোলের রেকর্ডেও মেসি এখন সমান অবস্থানে রয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত বাঁ-পায়ের শটটি ছিল বিশ্বকাপে তার পঞ্চম দূরপাল্লার গোল। এই রেকর্ড এতদিন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনোর দখলে ছিল। আর একটি দূরপাল্লার গোল করলেই এককভাবে এই তালিকার শীর্ষে উঠে যাবেন মেসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com