শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৯ Time View

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সম্মেলনের উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত নিজ কার্যালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। পথে উপস্থিত সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন হাত নেড়ে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ দেশের সব জেলা প্রশাসক অংশ নিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম ডিসি সম্মেলন।

এদিকে, শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। এতে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে, যদিও মোট প্রস্তাব জমা পড়েছিল ১,৭২৯টি।

সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাও করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com