হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের স্বাধীনতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (২ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার উপায় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই এ বিষয়ে নিজেদের অবস্থান ও মতামত বিনিময় করেছে।
বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে রাশিয়ার বাণিজ্যিক জাহাজ চলাচলসহ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা বিষয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।
এছাড়া ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে নতুন কিছু প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেলেও সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, রাশিয়া চলমান সংকটে মধ্যস্থতাকারী ভূমিকা রেখে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানাতে আগ্রহ প্রকাশ করেছে।