রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ওয়াশিংটনে হোয়াইট হাউস নৈশভোজে গুলিবর্ষণকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

গতকাল রাতে ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউস সংবাদকর্মীদের নৈশভোজ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী।

রোববার (২৬ এপ্রিল) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। বিভিন্ন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, তার নাম থমাস অ্যালেন এবং বয়স ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা এবং লস অ্যাঞ্জেলেসের তোরেন্স এলাকায় বসবাস করতেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নৈশভোজ চলাকালে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে লক্ষ্য করে গুলি ছোড়েন। হামলাকারী পেশায় একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তার সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করে দেখা যায়, তিনি পূর্বে ‘সি২ এডুকেশন’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন, যা মূলত পরীক্ষার প্রস্তুতি ও টিউটরিং সেবা প্রদান করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com