রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনসহ একাধিক উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তার যশোরে প্রথম সরকারি সফর।

এর আগে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক বৃহৎ নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানায়, সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি শার্শা উপজেলার উলাশী এলাকায় যাবেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশেও তিনি অংশ নেবেন।

পরবর্তীতে দুপুর সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা দেড়টার দিকে জেলার প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

দুপুরে যশোর সার্কিট হাউজে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com