রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগ ভিত্তিহীন ও গুজব: শিক্ষা মন্ত্রণালয়

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে এসএসসি ২০২৬ সালের বাংলা প্রথম পত্রের প্রশ্ন সব বোর্ডে ফাঁস হয়েছে বলে যে তথ্য ছড়ানো হয়েছে, তা সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, গত ২১ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, পরীক্ষা শেষ হওয়ার একদিন পর এ ধরনের গুজব ছড়ানো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করছে। এটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে বলেও দাবি করা হয়। পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়, এ ঘটনায় মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই।

এ ধরনের ভুয়া তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে এবং প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব দেখলে তা দ্রুত মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com