শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র ফাঁস বা আউট হওয়ার কোনো সুযোগ বা আলোচনা নেই। তিনি জানান, পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে আগে থেকেই নেওয়া পদক্ষেপের ফলে সারাদেশে ইতিবাচক পরিবেশ বজায় রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও স্বস্তির সঙ্গে পরীক্ষা দেওয়ার পরিবেশ দেখা গেছে, যা অত্যন্ত উৎসাহজনক। আগামী পরীক্ষাগুলোতেও একইভাবে মনিটরিং অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সাংবাদিক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কোনো শিক্ষার্থী দেরিতে কেন্দ্রে পৌঁছালে তাকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা উচিত, যাতে তারা মানসিক চাপমুক্ত থাকতে পারে। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা সুবিধা পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com