প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে হাম প্রতিরোধ কর্মসূচির আওতায় ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
উপদেষ্টা জানান, চলমান এই কর্মসূচিতে সর্বমোট ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণে কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।