রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) আবারও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। শনিবার (১৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা’র বরাতে এ তথ্য প্রকাশ করে আল জাজিরা।

দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং এখন থেকে ওই এলাকায় আইআরজিসির সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ আরোপ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহিনীটি জানায়, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানি জাহাজগুলোর জন্য সম্পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বন্দরগুলো অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র “জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি-ডাকাতির মতো অবৈধ কার্যক্রম” চালাচ্ছে বলে তারা অভিযোগ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com