ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা ইন্টারনেটের মাধ্যমে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সংগ্রহ করে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে সরবরাহ করতেন।
পরবর্তীতে তাদেরকে আইনগত প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।