‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন–২০২৬’ শুরু হয়েছে রাজধানীতে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এর আগে, শুক্রবার রাতে তিনি আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্টদের হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। পরে রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন তিনি।