রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

গাজা মডেল অনুসরণ করে লেবাননেও ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করছে আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে যে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ অনুযায়ী সেনা প্রত্যাহার করা হয়েছিল, সেই একই কৌশল এবার লেবাননেও প্রয়োগ করা হচ্ছে।

আইডিএফের বরাতে শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গাজার অভিজ্ঞতা অনুসরণ করে লেবাননেও একটি নির্দিষ্ট সীমারেখা—‘ইয়েলো লাইন’—নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ওই সীমারেখা পর্যন্তই ইসরায়েলি বাহিনীর সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যুদ্ধবিরতির সময়েও নির্ধারিত এলাকার ভেতরে থাকা ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংসের অভিযান চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে আইডিএফের। পাশাপাশি লেবাননের ৫৫টি গ্রামের বাসিন্দাদের তাদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, লেবাননে ইসরায়েল যে সব এলাকা দখল করেছে, সেসব অঞ্চলে ভবিষ্যতেও আইডিএফ তাদের অবস্থান বজায় রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com