দীর্ঘ সময় ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ না থাকলেও এবার দুই দেশের মধ্যে সংলাপ শুরু হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গামলিয়েল জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনালাপে কথা বলতে পারেন।
তিনি আরও দাবি করেন, এই সম্ভাব্য ফোনালাপের মাধ্যমে লেবাননের রাষ্ট্রীয় উন্নয়ন ও ভবিষ্যৎ সমৃদ্ধির পথে অগ্রগতি আসতে পারে।