ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ঢাকার রাশিয়া দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালুর প্রস্তুতিও উঠে আসে। একই সঙ্গে ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
এ সময় বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।