শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে স্বস্তির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি ওমানসংলগ্ন অংশ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে ঝুঁকিমুক্তভাবে চলাচলের সুযোগ দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এসেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। সূত্রটি বলেছে, যদি সংঘাত এড়াতে একটি চূড়ান্ত সমঝোতা হয়, তবে ইরান এই সুবিধা দিতে পারে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে শত শত জাহাজ ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরীয় অঞ্চলে আটকে পড়ে।

গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘাত শেষের দিকে থাকলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র জানিয়েছে, ইরান ওমানের নিয়ন্ত্রিত জলসীমা দিয়ে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার বিষয়ে নমনীয় হতে পারে। তবে সেখানে কোনো মাইন অপসারণ করা হবে কি না বা ইসরায়েল-সম্পর্কিত জাহাজের ক্ষেত্রে একই সুবিধা দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এই প্রস্তাব বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ইরানের শর্তগুলো কতটা মেনে নেয় তার ওপর। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যবর্তী প্রায় ৩৪ কিলোমিটার প্রশস্ত হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com