শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

উত্তেজনা কমাতে হরমুজ প্রণালি খোলার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

হরমুজ প্রণালির সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইরানকে সম্মান করার পাশাপাশি তা সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে বলে বিবিসি ও সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, চীন এই জলপথে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। ওয়াং ই আরও বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং এটি যুদ্ধ ও শান্তির মাঝামাঝি পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, উত্তেজনা কমিয়ে শান্তির পথে এগোনোর অন্যতম উপায় হতে পারে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কোনো প্রতিক্রিয়া ওই বিবৃতিতে উল্লেখ করা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com