শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত করা হয়েছে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জাইমা রহমান উপস্থিত থেকে খালেদা জিয়ার হয়ে পুরস্কার গ্রহণ করেন।

এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা এবং পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বরা।

প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের আগে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা পান ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পাঁচ লাখ টাকা, একটি রেপ্লিকা এবং সম্মাননাপত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com